|
| বিস্তারিত |
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গিলার্ডকে ওবামার অভিনন্দন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার নতুন সরকার গঠন করায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এ অঞ্চলসহ বিশ্বব্যাপী অভিন্ন নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন। তিনি আরো বলেন, ওবামা জি-২০ সম্মেলন এবং আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে প্রধানমন্ত্রী গিলার্ডের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার বন্ধুত্ব আগামী দিনগুলোতে আরো জোরদার হবে। উল্লেখ্য, দুইজন স্বতন্ত্র প্রার্থী সরকার গঠনে লেবার পার্টির জুলিয়া গিলার্ডকে সমর্থন জানানোয় নির্বাচন পরবর্তী ১৭ দিনের অনিশ্চয়তার অবসান ঘটলো। ডেস্ক/এমআরএম/৮-৯-১০ | |
|
|