মিরপুরে জেএমবির গোপন আস্তানার সন্ধান: গ্রেনেড ও অস্ত্র উদ্ধার
বিস্তারিত
পোশাক শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: ডিএমপি কমিশনার


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক পোশাক শ্রমিকদের কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে এবং এর পেছনে ইন্ধনদাতাও আছে। ইন্ধনদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ন্যূনতম মজুরি ঘোষণার পর পোশাকশ্রমিকদের বিক্ষোভের বিষয়ে আজ শুক্রবার রাজধানীর মিন্টু রোডে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে শহীদুল হক এসব কথা বলেন।
কমিশনার বলেন, ইন্ধনদাতাদের তালিকা গোয়েন্দা সংস্থা ও মহানগর পুলিশের কাছে আছে। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার সঙ্গে এসব ইন্ধনদাতাকেও অভিযুক্ত করা হবে।
পোশাকশ্রমিকদের আজকের বিক্ষোভ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ছুটির দিনে এমন পরিস্থিতি হবে- সেটা পুলিশ আঁচ করতে পারেনি। তবে মিরপুর এলাকায় আগে থেকেই পুলিশ সতর্ক অবস্থায় ছিল।
শহীদুল হক বলেন, মগবাজার, মহাখালী, তেজগাঁও ও গুলশান এলাকায় এ ধরনের পরিস্থিতি হবে-সেটা আমরা বুঝতে পারিনি। তবে ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশকে যেকোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, কোনো বেআইনি তৎপরতা সহ্য করা হবে না এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, তেজগাঁও এলাকায় তিনটি কেন্দ্রে আজ বিসিএস পরীক্ষা ছিল। তাই পুলিশ সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি। তিনি তেজগাঁও এলাকার সাতটি কারখানার নাম উল্লেখ করে বলেন, এই কারখানাগুলোতেই সমস্যা। এমআরএম/৩০-৭-১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud