শুক্রবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে :: বর্তমান সরকারের সময়েই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী :: আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার
দিনাজপুর জেএমবির সামরিক কমান্ডার ও এহসার সদস্যের জামিন নামঞ্জুর

৩৪ লাখ টাকা লুটের মামলায় ময়মনসিংহ শহর যুবলীগ সভাপতি পাইকার জাহাঙ্গীর গ্রেফতার

মুফতী হান্নানসহ ১৮ জেএমবিকে গোপালগঞ্জ আদালতে হাজির

শিবির ক্যাডার আরাফাতের রিমান্ড শুনানি ৮ সেপ্টেম্বর

ফেইসবুকে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুরে পৃথক ঘটনায় দাদা নাতিসহ ৫ জনের মৃত্যু

অস্ত্র মামলায় জয়নালসহ ২২ জনকে ৭ বছর করে কারাদণ্ড

এবার খোকার স্ত্রীর বিরুদ্ধে মামলা করছে দুদক

কুষ্টিয়ার ভেড়ামারায় পাঁচটি বোমাসহ আটক ১

বিস্তারিত
কিশোরগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ৬০


কিশোরগঞ্জের ভৈরবে বুধবার সকালে দু-পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলার রসুলপুর গ্রামের হাজি বাড়ি এবং জমিরা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। পরে স্থানীয় এক বিদ্যুত্কর্মী দিয়ে তা মেরামত করা হয়। এ কাজে কিছু টাকা খরচ হয়। সুবিধাভোগীদের কাছ থেকে চাঁদা তুলে ওই টাকা পরিশোধের সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। সে অনুসারে কয়েকজন যুবক টাকা সংগ্রহ করেন। এ অর্থ জমা রাখা নিয়ে দুই বাড়ির যুবকদের মধ্যে বিরোধ ও কথাকাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষ আজ সকাল আটটার দিকে গ্রামের পতিত জমিতে দা, বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনা প্রসঙ্গে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, আরও সহিংসতা এড়াতে রসুলপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি মিমাংসা করার চেষ্টা চলছে।

দি-এডিটর/প্রতিনিধি/এমএআর/০৮/০৯/১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud