মিরপুরে জেএমবির গোপন আস্তানার সন্ধান: গ্রেনেড ও অস্ত্র উদ্ধার
বিস্তারিত
মিরপুরে জেএমবির গোপন আস্তানার সন্ধান: গ্রেনেড ও অস্ত্র উদ্ধার


পুলিশ রাজধানীর মিরপুরে জঙ্গিদের একটি আস্তানার সন্ধান পাওয়া পেয়েছে। সেখানে শুক্রবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও অস্ত্র উদ্ধার করেছে। দুপুর সাড়ে বারোটার দিকে মিরপুর জোনের ডিসি ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে উত্তর বিশিলের ৭০/ক বাড়ির তিন তলায় এ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেনেডের ৩৬টি খোল, ১টি গ্রেনেড, ৪০ কেজি গান পাউডার, ম্যাগজিনসহ একটি বিদেশি এসএমজি ও পিস্তল, ১৮ রাউন্ড ৯ এমএম গুলিসহ তিনটি ব্যাগে বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় বেশ কিছু জিহাদি বই ও লিফলেট।
ডিসি ইমতিয়াজ আহমেদ এটি জেএমবির গোপন ঘাঁটি। বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারা সেখানে অস্ত্র ও বোমা জড়ো করেছিল।
তিনি বলেন, শাহ আলী থানার উত্তর বিশিলের ৭০/ক নম্বরের তিন তলা বাড়ির তিন তলার একটি কক্ষে চারজন ওই জঙ্গি আস্তানা গেড়েছিলো। পুলিশ নিশ্চিত হয়েছে কক্ষটিতে চারজন থাকতো। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপরদিকে বাড়ির মালিক মোশাররফ হোসেন জানান, তার বাসায় এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, এক মাস আগে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে পরিচয় দিয়ে এক লোক ওই ঘর ভাড়া নেন। ভাড়াটের নাম কিংবা তার অন্য কোনো ঠিকানাও জানা নেই তার। এমআরএম/৩০-৭-১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud