|
| বিস্তারিত |
ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে ৮ ঘন্টা যান চলাচল ব্যাহত
শনিবার সকালে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে ট্রাকের চাকা ধেবে প্রায় ৮ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্থলবন্দরগামী পণ্যবোঝাই শতাধিক ট্রাক আটকা পড়ে। বিকেল ৪টায় দূর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে ওই পথে যান চলাচল শুরু হয়।
জানা যায়, স্থলবন্দরগামী পাথর বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১১-৬১-৬৬) আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন নামক স্থানে পৌছলে ট্রাকটির পেছনের একটি চাকা ধেবে যায়। সকাল ৮টায় চাকা ধেবে যাওয়ার পর ওই আন্তর্জাতিক সড়কে ভারী যানবাহন চলচাল বন্ধ হয়ে পড়ে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল জানান, সড়কটি সরু হওয়ায় একটি ট্রাক দূর্ঘটনায় পড়লে অন্যগুলোর চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ঘটনা কবলিত ট্রাক থেকে মালামাল সরিয়ে নিলে পুনরায় চলাচল শুরু হয়।
দি-এডিটর-মোঃ জহিরুল ইসলাম সাগর, ব্রাহ্মণবাড়িয়া-এনজেড-০৪.০৯.১০ | |
|
|