| বিস্তারিত |
সড়ক দুর্ঘটনায় এক সচিবসহ বিসিক চেয়ারম্যান নিহত
শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম ও বিসিক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে মানিকগঞ্জের উথলি-পাটুরিয়া সংযোগ মোড়ে একটি কোচের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। গুরুতর আহত হয়েছেন তাদের বহনকারী পাজেরো গাড়ির চালক ও দেহরক্ষী। রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমানের লাশ মানিকগঞ্জ সদর হসপাতালে রাখা হয়েছে। আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এমআরএম/৩১-৭-১০ | |
|
|