শুক্রবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে :: বর্তমান সরকারের সময়েই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী :: আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার
জিয়ার শুরু করা হত্যার রাজনীতি খালেদা গ্রেনেড হামলা দিয়ে সম্পন্ন করতে চেয়েছিলেন:কামরুল

গামা হত্যার মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মুক্তি আইনের শাসনের ব্যত্যয়: রফিকুল

শুক্রবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে

তবুও নাড়ির টানে ছুটছে মানুষ...

মানিকগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত : ডিএমপি কমিশনার

আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার

ঈদ বোনাস না দিলে মালিকদের বাড়ি ঘেরাও

বিস্তারিত
দেশকে দুর্নীতিবাজ জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশকে একটি দুর্নীতিবাজ জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ধরনের জঙ্গিবাদের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। বুধবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক সিডিএ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আগামীতে আর কেউ যেন দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, চট্টগ্রামের প্রধান সমস্যা বিদ্যুৎ। এ সমস্যা সমাধানে বর্তমান সরকার আরো উদ্যোগ নেবে।

প্রধানমন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে আরও এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। ২০১৫ সালের মধ্যে জাতীয় গ্রিডের বিদ্যুতের পরিমাণ ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। এছাড়া, প্রধানমন্ত্রী চট্টগ্রামে কয়লাভিত্তিক ২০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে ক্লিনিক করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু জোট সরকার ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। এগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যেই আওয়ামী লীগ কাজ করে।

স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান বাবুর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

দি-এডিটর/প্রতিনিধি/এমএআর/০৮/০৯/১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud