শুক্রবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে :: বর্তমান সরকারের সময়েই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী :: আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার
জিয়ার শুরু করা হত্যার রাজনীতি খালেদা গ্রেনেড হামলা দিয়ে সম্পন্ন করতে চেয়েছিলেন:কামরুল

গামা হত্যার মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মুক্তি আইনের শাসনের ব্যত্যয়: রফিকুল

দেশকে দুর্নীতিবাজ জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

তবুও নাড়ির টানে ছুটছে মানুষ...

মানিকগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত : ডিএমপি কমিশনার

আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার

ঈদ বোনাস না দিলে মালিকদের বাড়ি ঘেরাও

বিস্তারিত
শুক্রবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে


শুক্রবার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটি। আর সেটি হলে, পরদিন ১১ সেপ্টেম্বর, অর্থ্যাৎ শনিবার পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে রমযান মাসের চাঁদের কলা পূর্ণ হয়ে জন্ম নেবে শাওয়ালের নতুন চাঁদ।

কিন্তু সূর্যাস্তের সময় এটি বাংলাদেশের দিগন্ত রেখার ৫ ডিগ্রি নীচে উঠে, সেখান থেকেই ডুবে যাবে বলে, দেশের কোথাও তা দেখা যাবে না।

পরদিন বৃহস্পতিবার বাংলাদেশের দিগন্ত থেকে চাঁদটি ৫ ডিগ্রি ওপরে উঠলেও, ওইদিন এর কেবল দুই শতাংশ আলোকিত থাকায়, সেদিনও চাঁদ দেখা যাবে না। কিন্তু শুক্রবার, তা ৭ শতাংশ আলো নিয়ে, দিগন্ত থেকে ১৪ ডিগ্রি ওপরে থাকবে বলে, বাংলাদেশের আকাশে এক ঘন্টা নয় মিনিট ধরে শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে জানায় বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটি।

বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটির নির্বাহী সদস্য ড. আলী আসগর জানান, চান্দ্র মাস সাড়ে ২৯ দিনে হওয়ায়, চাঁদ দেখা নিয়ে এই অনিশ্চয়তা থাকে। সে হিসেবে, রমজানের চাঁদ পুরনো হলে সাধারণত ২৯ দিনে, আর নতুন হলে ৩০ দিনে শাওয়ালের চাঁদ দেখা যায় বলে জানালেন, এই পদার্থ ও জ্যোতিবিজ্ঞানী।

দি-এডিটর-এনজেড-০৮.০৯.১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud