শুক্রবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে :: বর্তমান সরকারের সময়েই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী :: আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে, কোথায় ঈদ উৎসব পালন করবেন

মানবতাবিরোধী অপরাধেরা বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হবে: কামরুল

যুদ্ধাপরাধ বিচারে ব্যাঘাত সৃষ্টিকারীদের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে : সাহারা

দেশ বাঁচাতে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই : ফখরুল

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মেহেরপুরে সন্ত্রাসীদের বোমা হামলায় বিএনপি নেতা নিহত: আহত পাঁচ

ওলামালীগের ইফতার ছিনতাই : বিএনপির বিরুদ্ধে অভিযোগ

সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব একটি দেশের কাছে বিলিয়ে দিচ্ছে: তরিকুল

অশান্তিতে থাকতে চাইলে বিএনপিতে ভোট দিয়েন : মতিয়া চৌধুরী

বিস্তারিত
আব্বাসের জামিন স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের শুনানি ৩০ সেপ্টেম্বর


গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

সোমবার মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবীরা সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতির কাছে এ আবেদন করেন। বিচারপতি এবিএম খায়রুল হক এ আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ৩০ সেপ্টেম্বর শুনানির জন্য সময় ধার্য করেন।

উল্লেখ্য, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের দিন গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় মির্জা আব্বাস ২৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। কিন্তু সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ৩১ আগস্ট মির্জা আব্বাসের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।

গত ২৯ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন, মতিঝিল ও রমনা থানায় তিনটি মামলা দায়ের করা হয়। হরতালের দিনই তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে ব্যারিস্টার রফিক-উল-হক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এম বদরুদ্দোজা এবং সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির মামলা পরিচালনা করেন।

দি-এডিটর/প্রতিনিধি/এমএআর/০৬/০৯/১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud