গ্রেনেড হামলার সংশ্লিষ্টতা প্রমাণ হলে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : নৌমন্ত্রী
বিস্তারিত
জনগণের দাবি আদায়ে বিএনপি কোনো রকম ছাড় দেবে না : নজরুল


জনগণের দাবির পক্ষে কথা বললেও আওয়ামী লীগ ষড়যন্ত্রের গন্ধ খোঁজে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণের দাবি আদায়ের ব্যাপারে বিএনপি কোনো রকম ছাড় দেবে না। শুক্রবার সকালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিসব উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি এ সময় ঘোষণা দেন, সরকারের মামলা, হামলা, নির্যাতন উপেক্ষা করে জনগণের কথা বলতে বিএনপি সবসময় মাঠে থাকবে।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে হত্যা চেষ্টার বিচার না করলে আগামীতে বিএনপি ক্ষমতায় গিয়ে বিচার করবে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, আওয়ামী লীগের কাছ থেকে নতুন ধারার রাজনীতির প্রত্যাশা ছিল। কিন্তু তারা যে রাজনীতি করছে তাতে রাজনীতি কলুষিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তাকেই তারা স্মরণ করেনি।

এ সময় ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, কোকোর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দি-এডিটর/প্রতিনিধি/এমএআর/০৩/০৯/১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud